সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

story লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কল

-  ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস থেকে মাহমুদ বলছি। কিভাবে সাহায্য করতে পারি? - “ ...খুন” - দুঃখিত ম্যাডাম , আপনাকে ঠিকমত শুনতে পারিনি। আপনার সাহায্যের কারণটি আরেকবার বলবেন দয়া করে।  - খুন হয়েছে।  - দুঃখিত ম্যাডাম, আপনি কি একটি খুনের রিপোর্ট করতে চাচ্ছেন?  - হ্যা।  - আচ্ছা ম্যাডাম,  আপনি কোথায় আছেন ? আমরা সাহায্য পাঠাচ্ছি। জানি না।  - আপনি জানেন না আপনি কোথায় আছেন? - হ্যা।  - আপনার আশেপাশে কি কিছু লক্ষ্য করতে পারছেন? - হ্যা। অন্ধকার।  - ম্যাডাম আপনার আশেপাশে কেউ থাকলে তাকে একটু ফোনটা দিবেন দয়া করে।  - আমি একা আছি।  - ম্যাডাম, আপনার নাম কি? - মাহিরা । মাহিরা  আলম।   - তো মাহিরা, আপনি বলছিলেন একটা খুন হয়েছে। কিভাবে বুঝলেন?  - আমি মেরে ফেলেছি।  - আচ্ছা।  - হ্যালো?? - জি মাহিরা, আপনি একটু ফোনে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আমি আপনাকে এখন বেশ কিছু প্রশ্ন করব। ভেবে চিন্তে সেগুলোর উত্তর দিবেন।  - আচ্ছা। - কে খুন হয়েছে?  - মাহি। - মাহি কে আপনি চেনেন? - হ্যা। - কে হয় আপনার সম্পর্কে? - আমার হাসবেন্ড।  ...

একজন অস্তিত্বহীন গনিতজ্ঞ

 Structures are the weapons of the mathematician. — Nicolas Bourbaki উপরের কথাটি বলেছেন ফ্রান্সের একজন গনিতবিদ। নিকোলাস বোরবাকি। সারাবিশ্বে অনেক পরিচিত এই গণিতবিদ। টপ ২৫ গণিতবিদের একজন। তার লেখা বই , থিওরি এখনো ব্যাবহার হয় বিশ্বের অনেক জায়গায়। তবে তাকে নিয়ে লোকজনের শুধু একটাই ছোট্ট সমস্যা। সেটা হচ্ছে, এই মানুষটার আসলে কোন অস্তিত্ব নেই। মানে, নিকোলাস বোরবাকি নামে যে বিশ্বসেরা গণিতবিদ , উনি আসলে নেই। আমেরিকান ম্যাথমেটিকাল সোসাইটি হল বিশ্বের সেরা গণিত সংগঠনের মধ্যে একটা। অনেকটা বিশ্বের ম্যাথ ক্লাব এর মত যেখানে বিশ্বসেরা গণিতবিদেরা আবেদন করেন যুক্ত হওয়ার জন্য এবং তার কাজ কর্ম বিবেচনায় তাকে সেই এলিট ক্লাবের অংশ করা হয়। নিকোলাস বোরবাকি ১৯৫০ সালে এই ক্লাবে যুক্ত হওয়ার জন্য আবেদন করেন, তাকে না করার কোন কারণ ছিলনা ম্যাথমেটিকাল সোসাইটির কাছে। কিন্তু এরপরেও তিনি এই ক্লাবের অংশ হতে পারেননি। কারণ তিনি আসলে অস্তিত্বমান নন। ২০ বছর ধরে পুরো দুনিয়া বোরবাকির নামে ধোকা খেয়ে এসেছে। একটু পেছনে ফিরে যাওয়া যাক। ১৬ বছর পেছনে ১৯৩৪ সালে।ফ্রান্সের প্যারিসের École normale supérieure এর 5 জন স্টুডেন্ট লাতিন কো...

লিনা ম্যাডিনার মা হওয়াঃ মেডিকেল ইতিহাসের এক আনসলভড কেস।

মাত্র ৫ বছর ৭ মাস বয়সে মা হন লিনা। ছোট বেলায় তার বয়স যখন ৫ বছরের কাছাকাছি,তখন তার পেট বাড়তে থাকে। পরের কয়েকমাসে তার পেট অনেক ফুলে ওঠে। মা বাবারা মনে করেছিলেন এটা কোন টিউমার। তাই তারা ডাক্তারের কাছে নিয়ে যান।ডাক্তার আল্ট্রাসনোগ্রাম করে দেখেন তার পেটে সাত মাসের বাচ্চা! ডাক্তার জেরার্ডো লিনার ট্রিটমেন্ট করেছিলেন। তিনি মেডিকেল বোর্ড গঠন করে অন্য ডাক্তারদের কাছে এর কারণ জানতে চান। কিন্তু কেউই এর কোন সঠিক ব্যখ্যা দিতে পারেন নি। অবশেষে লিনার বাচ্চা হয়। ২.৭ কেজি ওজনের ওই বাচ্চা জন্মের পর সম্পূর্ন সুস্থ্য ছিল।তার নাম রাখা হয় লিনার ট্রিটমেন্ট করা ডাক্তার জেরার্ডোর নামে। প্রথমে এটাকে FIF কেস বা ফিটাস ইন্টু ফিটাস বলে দাবি করা হয়। কিন্তু ডাক্তার জেরার্ড কিছু রিপোর্ট বের করেন। লিমার ৫ বছর বয়সেই পিরিয়ড শুরু হয়েছিল! এবং তার সম্পূর্ন প্রজনোন অঙ্গ এর গঠন সম্পূর্ন হয়ে গিয়েছিল। ডা জেরার্ড এর উপর ভিত্তি করে লিনার বাবা ও ভাইয়ের উপরে কেস করেন। তবে যথাপোযোক্ত প্রমান না থাকায় ছেড়ে দিতে বাধ্য হন। এদিকে লিনার ছেলেকে লিনার ভাই হিসেবে তার গ্রামে রাখা হয়। লিনা নিজেও জানত না আসলে তাকে যৌন হেনস্থা করা হ...