সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Astronomy লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Curiosity মার্স রোভার (95 মিলিয়ন কিলোমিটার দূরের মঙ্গলে মানবজাতির প্রতিনিধি)

  Curiosity মার্স রোভার (95 মিলিয়ন কিলোমিটার দূরের মঙ্গলে মানবজাতির প্রতিনিধি)  এই শীতের বিকালে যখন আপনি আমি যখন কম্বলের নিচে গুটিসুটি হয়ে শুয়ে আছি তখন ঠিক আমাদের পৃথিবী থেকে 95 মিলিয়ন কিলোমিটার দূরের মঙ্গল গ্রহে একটি যন্ত্র মানবজাতির প্রতিনিধি হিসাবে মঙ্গলে বসবাস করছে। 1997 সালের 4 ই জুলাই থেকে শুরু করে আজ ২০২০ সালে মঙ্গলে মানবজাতির প্রতিনিধি হিসাবে রোভার ছিল এবং আছে।এখন পর্যন্ত ৬ টা রোভার মঙ্গলে পাঠানো হয়েছে যার মধ্যে একটা মাত্র সচল আছে। তবে কিছুদিনের মধ্যে সেখানে আরেকটি রোভার নিক্ষেপনের প্লানিং চলছে।  চিত্রঃ মার্স রোভারের মডেল।  অনেক আগ থেকেই মঙ্গলের মানবজাতি তাদের দ্বিতীয় বসতি স্থাপন করার জন্য চেষ্টা করছে।  কিন্তু বললেই তো আর কোন গ্রহে মানব বসতি স্থাপন করা সম্ভব না।  আগে সে গ্রহটি সম্পর্কে বিস্তারিত জানতে হয় জানতে হয় । সেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে কিনা, পানি আছে কিনা বা  বেঁচে থাকার জন্য যে আবশ্যকীয় উপাদানগুলো দরকার সেগুলো আছে কিনা । এগুলো জানার জন্য সরাসরি স্যাম্পল ও খুব কাছ থেকে ছবি দেখা দরকার হয়। তাই মানুষ এসব তথ্য সংগ্রহ করার জন্...

মহাবিশ্বের শেষ তারাটি ( Red dwarf aka গরিব লাল বামন)

মহাবিশ্বের শেষ তারাটি ( Red dwarf aka গরিব লাল বামন) আজ থেকে হয়তো অনেক অনেক অনেক দিন পরে, একটা নিঃসঙ্গ তারা একা একা ঝুকছে, তার আশেপাশের সমস্ত তারা মারা গিয়েছে আগেই, সেই টিকে আছে। তারাটি জানে, তার ও বেচে থাকার সম্ভাবনা নেই বেশিক্ষণ, তার এনার্জি প্রায় শেষ। তারাটা নিজের জীবন নিয়ে একটু চিন্তা করলো, সারাজীবন তার আকার ছোটোই ছিল। ছোট হওয়ার কারণে বামন নামের কুটুক্তি শুনতে হতো তাকে। সবাই বলতো, ও বেশিদিন বাচবে না।  সবাইকে ভুল প্রমান করে সে একা বেচে থাকল,তার আশেপাশের সবাই তাকে কুটক্তি কুটক্তি করতে করতেই মারা গেল, একেবারে উচিত জবাব। এসব ভাবতে ভাবতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল তারাটি। এর সাথেই সমগ্র মহাবিশ্ব হয়ে গেল অন্ধকার। ব্লগ থেকে দেখে নিতে পারেনঃ https://rb.gy/lhq5l3   গুগল ডক থেকে দেখে নিতে পারেনঃ https://rb.gy/rjfowo উপরের গল্পটা রেড ডোয়ার্ফের, বাংলায় লাল বামন। নক্ষত্রটি অনেক ছোট আকারের। এমনকি , শক্তিও খুব বেশি না, আমাদের সূর্যের চাইতেও ঠান্ডা। এর আলোও আমাদের দর্শণ সীমায় নয়। ইনফ্রারেড আলোতে জ্বলে।  ভর? সেটাও অনেক কম। সূর্যের ভরের ৮% থেকে শুরু করে সর্বোচ্চ সূর্যের ভরের ৪০% পর্যন্ত ভর ...

H-R Diagram (কিভাবে আমরা তারা সম্পর্কে আমরা জানি?)

  ৪.৪ আলোকবর্ষ দূরের আলফা সেন্টিরিউ থেকে শুরু করে ৫ বিলিয়ন আলোকবর্ষ দূরের MACS J1149+2223 । এত দূরের দূরের গ্রহ সম্পর্কে আমরা কিভাবে জানি? তাদের ভর, প্রকৃতি আকার সম্পর্কে আমরা কিভাবে জানি? H-R Diagram দিয়ে | যার  পূর্নরূপ Hertzsprung-Russell Diagram । কারণ তা আবিষ্কার করেছিলেন Ejnar Hertzsprung and Henry Norris Russell  তবে আদি ধারণা ছিল গ্রিক দার্শনিক হিপোকাসের।jজিনিসটা মোটেও জটিল না, খুব সহজে বোঝানোর চেষ্টা করব।  অনেক অনেক দিন আগের এক রাত, গ্রিসের আকাশে অসংখ্য তারা দেখা যাচ্ছে। সেই আকাশের নিচে বসে তারা দেখছিলেন Hipparchus সাহেব। তিনি দেখলেন আকাশের তারাগুলো সব এক উজ্জ্বলতার নয়। কিছু তারা বেশি উজ্জ্বল, কিছু তারা কম। তাই তিনি মনে করলেন উজ্জ্বলতার ভিত্তিতে এদের ভাগ করা যায় । সেটাই করলেন তিনি। উজ্জ্বলতার ভিত্তিতে তারাগুলোকে ৬ টা ক্যাটাগরিতে ভাগ করলেন। ক্যাটাগরিকে ১ ,২ ,৩ এভাবে ৬ পর্যন্ত ধরা যায়। ক্যাটাগরি ১ ছিল সবচাইতে উজ্জ্বল তারা, ৬ ছিল তার দেখা সবচাইতে হালকা আলোর তারা ।  Hipparchus সময় লাইট পলিউশন ছিল না বললেই চলে। তবে, তখনকার দিনে এখনকার মত উন্নত প্রযুক্তি ছিল...

Sea Navigation (তারা থেকে জি পি এস এর পথচলা)

  “If you want to learn to pray, go to sea.” —Portuguese proverb “...অথবা খুব বিশাল সমুদ্রের মাঝে, হারিয়ে যাওয়ার মত..." এভয়েড রাফার কষ্ট গানের এই লিরিক্স দিয়ে বোঝা যায়, কষ্ট আসলে সমুদ্রে হারিয়ে যাওয়ার মত। 🙂 আপনার মনে কখনো প্রশ্ন জাগে না? যেখানে আমরা নিজেদের পাড়ার মধ্যেই হারিয়ে যাই, এই বিশাল সমুদ্র, মহাসমুদ্রে আমরা হারাই না কেন?  হারিয়েছিলাম একসময়। অনেক দক্ষ নাবিক, ক্রু, জাহাজ হারিয়েছিলাম। কিন্তু আস্তে আস্তে আমরা এই সমস্যা সমাধানের পথ বের করে নিয়েছি। সেটা অবশ্যই এক দিনে হয়নি, কয়েক শতাব্দি লেগেছে! ন্যাভিগেশন ব্যতীত, আমরা খুব সম্ভবত  সমুদ্রের কাছে হারিয়ে যাব। ন্যাভিগেশন প্রাচীন প্রাথমিক সভ্যতার পক্ষে নতুন দ্বীপ আবিষ্কার করা, বাণিজ্য রুট স্থাপন এবং বিশ্বের অন্য পাশের লোকের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছিল। ন্যাভিগেশন মৎস্যজীবীদের বিদেশের সমুদ্র বন্দরে নিরাপদে যাত্রা করার জন্য ও তাদের বাড়ি এবং বাণিজ্য জাহাজগুলি খুঁজে পাওয়ার সুবিধা দেয়। আজ, ন্যাভিগেশন অনেক নিখুত ও সঠিক এবং নির্ভরযোগ্য ন্যাভিগেশন প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে জাহাজ, বিমান এবং ট্রাককে নির্দেশ দিয়ে বৈশ্বি...